বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

২৯ অক্টোবর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

বৃহস্পতিবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, যার অধিকাংশই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে এবং এ বিষয়ে বেশ ইতিবাচক পূর্বাভাস দেয়া

২৯ অক্টোবর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ
04:35 2026-10-29 UTC+00

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

বৃহস্পতিবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, যার অধিকাংশই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে এবং এ বিষয়ে বেশ ইতিবাচক পূর্বাভাস দেয়া হয়েছে—সূচকটি প্রায় 3.2%-এ পৌছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ফলাফল এর চেয়ে কম বা বেশি হতে পারে, তবে পূর্বাভাসগুলো আশাব্যঞ্জক। এছাড়া যুক্তরাষ্ট্রে কোর পিসিই মূল্য সূচকও প্রকাশিত হবে; ফেডারেল রিজার্ভের পছন্দের এই মুদ্রাস্ফীতি পরিমাপক সূচকটি সেপ্টেম্বর মাসে বার্ষিক ভিত্তিতে সামান্য বেড়ে প্রায় 3.1%-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আমাদের মতে, এই সপ্তাহে পিসিই সূচকের ফলাফল মার্কেটে খুব একটা প্রভাব ফেলবে না, কারণ গতকালই ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরে সুদের হার বাড়ানোর বিষয়টি ইতোমধ্যে ট্রেডারদের প্রত্যাশায় অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং এমনকি তারা মার্চ মাসে আরও একবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনা করছে। উচ্চ মুদ্রাস্ফীতি এখন আর কোনো বিস্ময়ের বিষয় নয়; তাছাড়া গত দুই মাস ধরেই মার্কিন ডলারের দর ক্রমাগত বাড়ছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

analytics6ae2b4bc7ed0d.jpg

বৃহস্পতিবারের প্রধান ফান্ডামেন্টাল ইভেন্ট হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক এবং ক্রিস্টিন লাগার্দের বক্তব্য অনুষ্ঠিত হবে। গতকাল ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্ত এবং কেভিন ওয়ার্শের মন্তব্যগুলো ট্রেডাররা কার্যত উপেক্ষা করেছে—যদিও এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। আমাদের ধারণা, কেভিন ওয়ার্শ যদি আরও হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করতেন, তবে গতকাল মার্কেটে আরও জোরালো মুভমেন্ট দেখা যেতে পারত; কিন্তু ট্রেডাররা আগেই সম্ভাব্য কঠোর পদক্ষেপের বেশিরভাগই বিবেচনা করেছিলেন। আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যে অবস্থানই গ্রহণ করুক না কেন, বাস্তবে তা ইউরোর মূল্যের গতিপথ পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে। গত দুই মাস ধরে ইউরো ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে, অথচ এর মাঝে কোনো উল্লেখযোগ্য ঘুরে দাঁড়ানোর প্রবণতাও দেখা যায়নি। এই দরপতন তখনই থামবে, যখন ট্রেডাররা নিজে থেকে মনে করবে যে নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। এর আগে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দুইবার আর্থিক নীতিমালা কঠোর করলেও, মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি কবে হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারা গেলে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানে হামলা শুরু করতে পারে। আমাদের কাছে যুদ্ধবিরতি বা যুদ্ধ অবসানের চেয়ে এই পরিস্থিতিটিই বেশি সম্ভাব্য বলে মনে হচ্ছে। অন্যদিকে, ইরানও এই অঞ্চলের মার্কিন মিত্রদের ওপর পুনরায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও, ইউরোপের অনেক দেশে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা ইউরোর ব্যাপারে আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারছে না।

উপসংহার:

চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিবেদন প্রকাশের কথা থাকায় ও ইসিবির বৈঠক নির্ধারিত হওয়ায় উভয় কারেন্সি পেয়ারের সক্রিয় ট্রেডিং দেখা যেতে পার। আজ EUR/USD পেয়ার 1.1132–1.1140 এরিয়ায় এবং GBP/USD পেয়ার 1.3319–1.3331 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে। আমাদের দৃষ্টিকোণ অনুযায়ী, ইউরো এবং পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে; যদিও মার্কেটে অনিশ্চিত পরিস্থিতি দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।