বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

১৫ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
05:08 2026-09-15 UTC+00

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের গত সপ্তাহের প্রবণতা বজায় ছিল। উল্লেখ্য যে, বৃহস্পতিবার ও শুক্রবার ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির বিষয়ে মার্কেটে নতুন করে গড়ে ওঠা বিশ্বাসের ওপর ভিত্তি করে মার্কিন ডলারের দর বেশ ভালোই বৃদ্ধি পেয়েছিল। যদিও বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এ বছর দ্বিতীয়বারের মতো মূল সুদের হার বাড়িয়েছিল এবং শুক্রবার যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার বাড়েনি, তবুও ট্রেডাররা যেকোনোভাবে আবারও নিশ্চিত হয়ে গেছে যে ফেডারেল রিজার্ভ আসন্ন বুধবার কঠোর বা হকিশ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে; ফলে মার্কিন ডলারের দর টানা তিন দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবার ইউরোজোনে বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ইভেন্টও ছিল না। সুতরাং, আমরা এখন এই পেয়ারের মূল্যের নতুন একটি নিম্নমুখী প্রবণতা গঠিত হতে দেখছি; এটি কতদিন স্থায়ী হবে তা ফেডারেল রিজার্ভের অবস্থানের ওপর নির্ভর করছে। যদিও ট্রেডাররা এখন সেপ্টেম্বরে মার্কিন সুদের হার বৃদ্ধির বিষয়ে ১০০% নিশ্চিত, তবুও পরবর্তী সময়ে আর্থিক নীতিমালা আরও কঠোর করার বিষয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। যাই হোক, ফেডারেল রিজার্ভ যদি ট্রেডারদের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেয়, তবে সেই সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যেই এই পেয়ারের মূল্যে প্রতিফলিত হয়ে গেছে। তাই বুধবার সন্ধ্যায় আমরা মার্কিন ডলারের দর বৃদ্ধির পরিবর্তে দরপতন হতেও দেখতে পারি। তা সত্ত্বেও, আমাদের মনে হচ্ছে ট্রেডাররা আবারও কেবল মার্কিন ডলার ক্রয়ের জন্য কোনো না কোনো অজুহাত খুঁজছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

analytics6aa8a27a0b300.jpg

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি শক্তিশালী ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। সোমবারের মার্কেটে পরিলক্ষিত মুভমেন্টকে পুরোপুরিভাবে যৌক্তিক বলা না গেলেও, তা কেবল মার্কেটের সাধারণ নয়েজের চেয়ে বেশি কিছু ছিল—অর্থাৎ, তা থেকে কার্যকর ট্রেডিং সিগন্যাল পাওয়া সম্ভব হয়েছিল। প্রথমে এই কারেন্সি পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়ার নিচে কনসোলিডেট করে; এরপর এই পেয়ারের মূল্য 1.1527–1.1531 জোনে নেমে আসে এবং সেখান থেকে আবার উপরের দিকে বাউন্স করে। এর ফলে, শর্ট পজিশন থেকে প্রায় 40 পিপস মুনাফা অর্জিত হয় এবং যারা লং পজিশন ওপেন করেছিলেন, তারা তাদের স্টপ-লস ব্রেকইভেন লেভেলে সেট করতে সক্ষম হন।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, যা একটি কারেকশন হিসেবে বিবেচনা করা যায়। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে ফেডের সুদের হার বৃদ্ধির ব্যাপারে ট্রেডারদের প্রায় অন্ধ বিশ্বাসের বাইরে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য তেমন কোনো কারণ নেই।

মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527–1.1531 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1461–1.1474-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1527–1.1531 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584–1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665, 1.1745–1.1754, 1.1830–1.1837। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তেমন কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না; অন্যদিকে জার্মানি ও ইউরোজোনে তাদের ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট বা অর্থনৈতিক মনোভাব সংক্রান্ত সূচক প্রকাশিত হবে, যা ট্রেডারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করবে সেই সম্ভাবনা কম।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।