বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৬ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ
07:11 2026-09-16 UTC+00

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1541-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 10 পিপস বৃদ্ধি পায় এবং এই মুভমেন্ট থেমে যায়।

আগস্ট মাসে চার বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর, সেপ্টেম্বর মাসে 'এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং ইনডেক্স' 13 পয়েন্ট কমে 7.6-এ নেমে আসে; তবে সূচকটি ইতিবাচক অবস্থানেই রয়ে গেছে, যা ইঙ্গিত দেয় যে ওই অঞ্চলের ব্যবসায়িক পরিস্থিতিতে বড় ধরনের অবনতি ঘটেনি। এই বিষয়টি মার্কিন ডলারের ওপর কিছুটা চাপ সৃষ্টি করে এবং ইউরোকে সহায়তা জোগায়, যা এর আগে ZEW প্রতিবেদনের কারণে দরপতনের শিকার হয়েছিল। ZEW থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে ব্যবসায়িক পরিস্থিতির ভবিষ্যৎ প্রত্যাশায় তেমন কোনো পরিবর্তন না হলেও বর্তমান পরিস্থিতির মূল্যায়নে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে; অন্যদিকে, ইউরোজোনের ক্ষেত্রে প্রত্যাশাভিত্তিক এই সূচক কমেছে—আমার মতে, এটি গত সপ্তাহের বৈঠকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির সরাসরি ফলাফল, যেটিকে ট্রেডাররা বর্তমানে আশাবাদের কারণ হিসেবে দেখার পরিবর্তে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ঝুঁকি হিসেবেই বেশি বিবেচনা করছে। জার্মানি সূচকের স্থিতিশীলতা এবং ইউরোজোনের সতর্ক মনোভাবের মধ্যকার এই পার্থক্য EUR/USD-এর ওপর চাপ সৃষ্টি করে চলেছে; আর জার্মানি থেকে নতুন কোনো জোরালো সংকেত না পাওয়া পর্যন্ত, আগামী দিনগুলোতে এই কারেন্সি পেয়ারের মূল্যের আত্মবিশ্বাসী পুনরুদ্ধারের কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন হতে পারে।

আজ সকালে ট্রেডাররা ইউরোজোনের দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে যাচ্ছে: ইতালির ভোক্তা মূল্য সূচক (CPI) এবং ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত পরিসংখ্যান। জার্মানি, ফ্রান্স ও স্পেনের প্রকাশিত প্রতিবেদনের সাথে যুক্ত হয়ে ইতালির মুদ্রাস্ফীতির পরিসংখ্যানটি ইউরোজোনের সামগ্রিক HICP (হারমোনাইজড ইনডেক্স অফ কনজিউমার প্রাইসেস)-এর পূর্ণতা দেয়। একই সাথে, জ্বালানির উচ্চমূল্য এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও অর্থনীতির মূল খাতটি কতটা স্থিতিশীল রয়েছে, তা শিল্প উৎপাদন পরিসংখ্যানের ফলাফল থেকে বোঝা যাবে। তবে আমার ধারণা, EUR/USD-এর মূল্যের মুভমেন্টে এই দুটি প্রতিবেদনের উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম; কারণ ট্রেডাররা এখন মূলত আসন্ন ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে দৃষ্টিপাত করছে। ইউরোপের মাঝারি গুরুত্বসম্পন্ন কোনো প্রতিবেদন ট্রেডারদের কাছ থেকে খুব একটা গুরুত্ব না-ও পেতে পারে, বিশেষ করে যখন সাম্প্রতিক সুদের হার বৃদ্ধির পর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান ইতোমধ্যেই স্পষ্ট। একমাত্র ইতালির মুদ্রাস্ফীতি বা ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনে যদি বড় কোনো অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়, তবেই হয়তো ইসিবির পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রত্যাশা পরিবর্তিত হতে পারে; অন্যথায়, ইউরোর মূল্যের মুভমেন্ট আসন্ন প্রতিবেদনের চেয়ে মার্কিন ডলারের সার্বিক পরিস্থিতি দ্বারাই বেশি প্রভাবিত হবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1575-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1557-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1575-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1544-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1557 এবং 1.1575-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1544-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1528-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1557-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1544 এবং 1.1528-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

analytics6aaa384610ce9.jpg

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।